চট্টগ্রাম, , সোমবার, ২ নভেম্বর ২০২৬

মিজবাউল হক চকরিয়া অফিস

চকরিয়ায় শীর্ষ সন্ত্রাসী হেলাল গ্রেফতার

প্রকাশ: ২০১৯-০২-২৫ ২৩:০৭:২৭ || আপডেট: ২০১৯-০২-২৫ ২৩:০৭:২৭

চকরিয়া অফিস : চকরিয়ায় জনতার গণপিটুনিতে আহত শীর্ষ সন্ত্রাসী মো. হেলালকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার ডুলাহাজারা ইউপিতে ডুমখালী থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অর্ধডজন মামলা রয়েছে। হেলাল ওই এলাকার জাফর আলমের ছেলে। হেলাল পুলিশি পাহারায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চকরিয়া থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, রোববার রাত ৮টার দিকে স্থানীয় জনতা হেলালকে পাকড়াও করে মারধর করে। এতে সে গুরুতর আহত হয়।

পরে লোকজন থানায় খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লে­ক্সে ভর্তি করে। এ সময় তার অবস্থা আশংকাজনক হলে তাকে চিকিৎসকরা কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করেন। সে বর্তমানে সদর হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসা চলছে। তিনি আরো বলেন, হেলাল একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ডাকাতি, পুলিশ এসল্টসহ অর্ধডজন মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *