আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-২৫ ২৩:২২:০৩ || আপডেট: ২০১৯-০২-২৫ ২৩:২২:০৩
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : ২১ ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পটিয়ার জঙ্গলখাইন উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইছহাক মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জঙ্গলখাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন ফরিদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা ইউনুছ তালুকদার, সদস্য ফরিদুল আলম মেম্বার, সাইফুল আলম মেম্বার, ইলিয়াছ চৌধুরী, আবদুল করিম সেলিম, সহকারী শিক্ষক সন্তোষ কুমার দাশ, দিদারুল আলম প্রমুখ। এর আগে শহিদ মিনারে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন অতিথিবৃন্দ।