আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-২৫ ২৩:১০:৪৮ || আপডেট: ২০১৯-০২-২৫ ২৩:১০:৪৮
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : শিশুরা জাতির আশা-আকাঙ্খার প্রতীক। তারা ভবিষ্যতে দেশ ও জাতিকে নেতৃত্ব দিবে। কোমলমতি শিশুদের মেধা বিকাশের জন্য সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। খেলাঘরের মতো সংগঠন শিশুদের মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক ও বিজ্ঞান মনস্ক মানুষ হিসেবে গড়ে তোলার জন্য দেশব্যাপী কাজ করে যাচ্ছে। পটিয়ার বর্ণরেখা খেলাঘর আসর ও দীর্ঘ ৩ যুগ যাবৎ অত্র এলাকার শিশুদের কল্যানে নানা ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই সংগঠন থেকে অনেক আলোকিত মানুষও সংগঠক সৃষ্টি হয়েছে। যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে চলেছে। বর্তমান প্রজন্মকে এইধারা অব্যাহত রাখতে হবে।
জাতীয় সংসদের হুইপ আলহাজ¦ সামশুল হক চৌধুরী এম.পি. গত ২৩ জানুয়ারী পটিয়া ক্লাবে জাতীয় শিশু-কিশোর সংগঠন বর্ণরেখা খেলাঘর আসরের শিশু উৎসবে প্রধান অতিথির বক্তব্য উক্ত মন্তব্য করেন। আসরের সভাপতি ডা: জয়দত্ত বড়ুয়ার সভাপতিত্বে সুমন সেন ও ইসমত আরা দিলশাদের যৌথ সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক মোঃ হারুনুর রশিদ, পটিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাবিবুল হাসান, খেলাঘর প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী রথীন সেন, কেন্দ্রীয় কমিটি সদস্য রেজাউল কবীর প্রমুখ। সম্মাননা প্রাপ্ত সংগঠকের মধ্যে বক্তব্য রাখেন আসরের প্রাক্তন সভাপতি ডা: চায়না বড়ুয়া ও গবেষক শামসুল হক অধ্যক্ষ আবু তৈয়ব, অধ্যাপক অজিত মিত্র, সাংবাদিক আবদুর রাজ্জাক, শিল্পী শুভ্রা চৌধুরী, ওসমান গণি চৌধুরী বাবুল, সমাজ সেবক প্রদীপ বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, এড. জোবাইদা গুলশান আরা জিমি, মাষ্টার শ্যামল দে, প্রধান শিক্ষক শহীদুল আলম, প্রাক্তন চিত্র শিল্পী কাজী মোরশেদুল ইসলাম, অলক দাশ প্রমুখ। দিন ব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, পুষ্পমাল্য অর্পণ, কথামালা, সম্মাননা প্রদান, গান, কবিতা, নৃত্য, যাদু প্রদর্শন, সুবিধা বঞ্চিত শিশুদের সংগঠন নগর ফুলের পরিবেশনা। শিশু উৎসব ও সম্মেলনের সকালের অধিবেশনের উদ্বোধন করেন খেলাঘর প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী দেলোয়ার মজুমদার, সাংগঠনিক অধিবেশনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সদস্য প্রদীপ ভট্টাচার্য্য দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক বিপ্লব বসু, প্রাক্তন সাধারণ সম্পাদক অধ্যাপক ভগীরথ দাশ ও আবুল ফজল বাবুল। সাধারণ সম্পাদকের রির্পোট পেশ করেন বিশ্বজিৎ খাস্তগীর।
আলোচনায় অংশগ্রহণ করেন আকাশ দত্ত, তন্ময় চৌধুরী, অমিত মিত্র, দীপ্ত বড়ুয়া, মনি পুরোহিত। সম্মেলনে ডা: জয়দত্ত বড়ুয়াকে সভাপতি ও বিশ্বজিৎ খাস্তগীতকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষিত হয়।