চট্টগ্রাম, , রোববার, ১ নভেম্বর ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা উপজেলা নির্বাচনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

প্রকাশ: ২০১৯-০২-২৬ ২২:৪২:১১ || আপডেট: ২০১৯-০২-২৬ ২৩:৪৫:৩২

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন করে তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.ফারুক হোছাইনের কাছে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এখানে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী তৌহিদুল হক চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ডিআইএম জাহাঙ্গীর আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রওশন আক্তার মুন্নী রিটার্নিং কর্মকর্তা ও জেষ্ঠ্য জেলা নির্বাচন কর্মকর্তা মো.মুনীর হোসাইন খানের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *