আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৯-০২-২৬ ১৬:৩১:৪৮ || আপডেট: ২০১৯-০২-২৬ ১৬:৩১:৪৮
বীর কন্ঠ ডেস্ক:
চট্টগ্রাম বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। শিক্ষার্থীর নাম আবরার মাহমুদ ১৩।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর- বার্তা২৪.কম
সে নগরীর শ্যামলী আবাসিকের ৭৮৫ নং ভবনে মা সুলতানা রাজিয়া ও বাবা নুরনবীর সাথে থাকেন। তার বাড়ি হাটহাজারীর ছিবাতলী এলাকায়। আবরারের মা নগরীর ষোল শহর জামেয়া সুন্নিয়ার মহিলা মাদরাসা শাখার শিক্ষিকা।
চমেক হাসপাতালের এসআই আলাউদ্দিন -কে বলেন, ‘আবরারকে সকালে টয়লেটের দরজা ভেঙ্গে উদ্ধার করে পরিবারের সদস্যরা। দুপুরে তাকে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করেন। সে মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।’