আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৯-০২-২৬ ১৭:৪৮:১৫ || আপডেট: ২০১৯-০২-২৬ ১৭:৫০:১৮
বীর কন্ঠ ডেস্ক:
চমেক হাসপাতালে দীর্ঘদিন ধরে রোগী ও স্বজনদের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেওয়ার সাথে জড়িত থাকার অভিযোগে দুই দালালকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, মো. মিজান (২১)। তার গ্রামের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলায় ঠেল্যাঘোনা এলাকায়। সে নিশ্চিন্তপুর আবদুল মোতালেবের ছেলে। অপরজন একই উপজেলার পশ্চিম সরবভাটার শেখ আসাদুজ্জামানের ছেলে মো. সুজন (২৮)। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল দশটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) এলাকা থেকে তাদের আটক করা হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহিরুল হক ভূঁইয়া জানান, হাসপাতালে দীর্ঘদিন ধরে দালাল চক্রের উৎপাত বেড়ে যাওয়ায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের পাঁচলাইশ থানায় প্রেরণ করা হয়েছে।