চট্টগ্রাম, , রোববার, ১ নভেম্বর ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

লোহাগাড়ায় চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন যাঁরা 

প্রকাশ: ২০১৯-০২-২৬ ২২:৪৪:১২ || আপডেট: ২০১৯-০২-২৬ ২২:৪৪:১২

আলাউদ্দিন, বীর কন্ঠ:

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান  পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীসহ মোট ৩জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত লোহাগাড়া নির্বাচন অফিসার ও সহাকারী রিটার্ণিং অফিসার মো: আবু তাহের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

মনোনয়ন পত্র দাখিল করেছেন চেয়ারম্যান পদে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: খোরশেদ আলম চৌধুরী (নৌকা প্রতীক), আ’লীগ নেতা মো: জিয়াউল হক চৌধুরী বাবুল, (স্বতন্ত্র) ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম ছলিম উদ্দিন খোকন চৌধুরী(স্বতন্ত্র)।

উল্লেখ্য – ৩য় ধাপে আগামী ২৪শে মার্চ লোহাগাড়া   উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *