চট্টগ্রাম, , রোববার, ১ নভেম্বর ২০২৬

নীরব জসীম ডেস্ক কন্ট্রিবিউটর

লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জিয়াউল হক চৌধুরী বাবুল’র মনোনয়ন ফরম জমা

প্রকাশ: ২০১৯-০২-২৬ ২৩:০২:১৪ || আপডেট: ২০১৯-০২-২৬ ২৩:০২:১৪

নীরব জসীম : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে লোহাগাড়া উপজেলা পরিষদের নির্বাচন আগামী ২৪শে মার্চ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গতকাল ২৬ ফেব্রুয়ারী মঙ্গলবার মনোনয়ন ফরম জমা দানের শেষ দিন। এসময় চেয়ারম্যান পদে বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা ও শোডাউনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রভাবশালী আওয়ামীলীগ নেতা জিয়াউল হক চৌধুরী বাবুল। বটতলী মোটর স্টেশনের সিটিজেন পার্ক কমিউনিটি সেন্টারে দুপুর বেলা ১২ টা থেকে দলের নেতা কর্মীসহ জিয়াউল হক চৌধুরী বাবুল’র সর্মথকরা জড়ো হতে থাকে। পরে বেলা ২ টার দিকে বিশাল মোটর সাইকেল শোভা যাত্রাসহ হাজার হাজার নেতা কর্মীদের সাথে নিয়ে পায়ে হেঁটে উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ের দিকে মনোনয়ন ফরম জমা দেয়ার জন্য রওনা হন। রাস্তার দু’পাশে দাড়িয়ে উৎসক জনতা জিয়াউল হক চৌধুরী বাবুল কে হাত নাড়িয়ে অভিনন্দন জানান। এসময় উপস্থিত ছিলেন পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও প্রভাবশালী আওয়ামীলীগ নেতা এইচ এম গণি সম্রাট, সেলিম উদ্দিন কোম্পানী, আওয়ামীলীগ নেতা ফরিদ উদ্দিন, উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক নাজমুল হক নুনু, যুবলীগ নেতা তৌহিদুল ইসলাম, আব্দুল মালেক, ছাত্রলীগ নেতা আরিফুল ইসলামসহ প্রমুখ।
উল্লেখ্য, আগামী ২৮ ফেব্রুয়ারী মনোনয়ন ফরম যাচাই-বাচাই করা হবে। এবং ৫ মার্চ প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ও ২৪ মার্চ ভোট গ্রহণ চলবে। লোহাগাড়া উপজেলায় ৯ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯৯ হাজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *