চট্টগ্রাম, , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

নূর হোসেন মামুন , কাপ্তাই প্রতিনিধি :

কাপ্তাইয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী অালমের প্রত্যাহার নিয়ে নানান সমালোচনা

প্রকাশ: ২০১৯-০২-২৭ ২৩:০৮:৩৯ || আপডেট: ২০১৯-০২-২৭ ২৩:০৮:৩৯

নূর হোসেন মামুন, কাপ্তাই- ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাঙামাটির কাপ্তাই উপজেলা নির্বাচন। তফসিল অনুযায়ী বুধবার (২৭ই ফেব্রুয়ারী) প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়। সেই অনুযায়ী সব শেষ ৪জন ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মো. অালম নামক ১জন তার প্রার্থীতা প্রত্যাহারের অাবেদন করেন। এদিকে তার প্রত্যাহার নিয়ে চায়ের অাড্ডা থেকে শুরু করে বিভিন্ন মহলে তৈরী হয়েছে নানান সমালোচনার। নাম প্রকাশে অনিচ্ছুক থাকা সত্তেও অনেকে ক্ষিপ্ত হয়ে বলছে, ৩’লক্ষাধিক টাকার বিনিময়ে সে তার প্রার্থীতা প্রত্যাহার করেছে। এদিকে বুধবার বিকেল প্রায় ৫টার সময় পারিবারিক সমস্যা দেখিয়ে ৫ম উপজেলা নির্বাচনের রাঙামাটির কাপ্তাই রিটার্নিং কর্মকর্তা বরাবরে দরখাস্ত দিয়ে প্রার্থীতা প্রত্যাহারের অাবেদন জানান সে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা অাশ্রাফ অাহমেদ রাসেল। এদিকে সমগ্র মহলে হঠাৎ সমালোচনার অাসা উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. অালমের মোবাইলে বারবার ফোন দিলেও তিনি রিসিভ না করে এই প্রতিবেদকের কল বিচ্ছিন্ন করে দেয়। ফলে তার সাক্ষাতকার নেওয়া সম্ভব হয়নি। কাপ্তাই উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, অাজ মো. অালম নামক একজন লিখিত দরখাস্ত দিয়ে তার প্রার্থীতা প্রত্যাহার করেন। এছাড়া সব কিছু ঠিক থাকলে এই উপজেলায় চেয়ারম্যান পদে একক প্রার্থী মো. মফিজুল হক (সাংগঠনিক সম্পাদক, জেলা অা’লীগ) এর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিষয়টি জেলা রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে বৃহস্পতিবার (২৮ই ফেব্রুয়ারী) বিজ্ঞপ্তি জারি করার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এদিকে শেষ পর্যন্ত এবার ভাইস চেয়ারম্যান পদে মাঠে নড়বেন হেবিওয়েট প্রার্থীরা। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগ সভাপতি মো. নাছির উদ্দিন, বর্তমান ভাইস চেয়ারম্যান ও কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি সুব্রত বিকাশ তনচংগ্যা এবং ওয়াগ্গা ইউপির সাবেক চেয়ারম্যান অংলাচিং মারমা। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে নড়বেন, বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নূর নাহার বেগম, উপজেলা মহিলা অা’লীগ সভানেত্রী মনোয়ারা বেগম, উপজেলা অা’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদিকা উমিচিং মারমা, উপজেলা যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদিকা ফারহানা অাহেমদ পপী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *