চট্টগ্রাম, , রোববার, ১ নভেম্বর ২০২৬

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ্যংছড়িতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৯-০২-২৭ ০০:১১:৪০ || আপডেট: ২০১৯-০২-২৭ ০০:১১:৪০

 মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ ২৬ ফেব্রুয়ারী ২০১৯ ইং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া অাফরিন কচি সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন (ভারপ্রাপ্ত),উপজেলা অাওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যন প্রার্থী অধ্যাপক মোঃ শফিউল্লাহ, নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইণচার্জ (তদন্ত) জায়েদ নুর, মাননীয় মন্ত্রীর প্রতিনিধি খাইরুল বশর, সদর ইউপি চেয়ারম্যান ও অাওয়ামী লীগের সহ সভাপতি তসলিম ইকবাল চৌধুরী,অাওয়ামী লীরে সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মো,ইমরান, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মাঈনুদ্দিন খালেদ, সভাপতি শামীম ইকবাল চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর অালম কাজল, বাইশারী ইউপি চেয়ারম্যান মো:অালম, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান বাহান মার্মা,ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর অাজিজ, ১১ বিজিবির প্রতিনিধি সুবেদার মেজর মনসুর,প্রেসক্লাবের প্রচার ও দপ্তর সম্পাদক মোঃ জয়নাল আবেদীন টুক্কু, দৌছড়ি মহিলা ইউপি সদস্য জাইতুন নাহার প্রমুখ।

এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সরকারী-বেসরকারি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। সভায় বক্তারা উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নতির কথা তুলে ধরে বলেন, মাদক মুক্ত সমাজ গঠন, চোরাচালান প্রতিরোধ ও সড়কে যানজট নিরসনে সবাইকে এগিয়ে আসার আহব্বান জানান। এ ছাড়াও যে কোন সন্ত্রাসী ও নাশকতা পরিস্থিতি মুকাবলায় প্রশাসন সজাগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *