চট্টগ্রাম, , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচনে দুই প্রর্থীর প্রার্থিতা প্রত্যাহার

প্রকাশ: ২০১৯-০২-২৭ ২৩:০২:৩০ || আপডেট: ২০১৯-০২-২৮ ০০:০৬:২২

মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ ২য় ধাপে অনুষ্ঠিতব্য আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় দুই প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। বুধবার (২৭ ফেব্রুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যান পদে ১জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১জন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছেন। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারর আবু ছালেহ জানান চেয়ারম্যান পদে এক জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে এক জনসহ ২ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

তারা হলেন চেয়ারম্যান পদে মো. ইকবাল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জুহুরা বেগম নাইক্ষ্যংছড়ি উপজেলায় আওয়ামী লীগের নৌকা প্রতিকের চূড়ান্ত প্রার্থী অধ্যাপক মোঃ শফি উল্লাহ তার প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের দুই বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু তাহের কোম্পানী ও আওয়ামী লীগের আরেক সমর্থক অধ্যাপক ফরিদ মনোনয়ন পত্র প্রত্যাহার করেনি। অপদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মোঃ ইমরান,মংলা মার্মা ও জহির উদ্দিন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হামিদা চৌধুরী,ওজিফা খাতুন রুবি ও শামিমা আক্তার( ঘুন্নু) প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *