চট্টগ্রাম, , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

মিজবাউল হক চকরিয়া অফিস

‘নৌকার গণজোয়ারে ষড়যন্ত্রকারিরা আতঙ্কিত’ : চকরিয়ায় বিভিন্নস্থানে গণসংযোগকালে নৌকার প্রার্থী গিয়াসউদ্দিন চৌধুরী

প্রকাশ: ২০১৯-০২-২৭ ০০:৪৩:৫০ || আপডেট: ২০১৯-০২-২৭ ০০:৪৩:৫০

চকরিয়া অফিস : আসন্ন চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব গিয়াসউদ্দিন চৌধুরী বলেছেন-‘নৌকার গণজোয়ার দেখে ষড়যন্ত্রকারিরা আতঙ্কিত হয়ে পড়েছে’। যতই ষড়যন্ত্র করা হউক না কেন কেউ নৌকার বিজয় বাধাগ্রস্ত করতে পারবেনা। তিনি বলেন- নৌকা মানে বঙ্গবন্ধু, নৌকা মানে শেখ হাসিনা এবং নৌকার বিজয় মানে শেখ হাসিনার বিজয়, আবার নৌকার পরাজয়ের চেষ্টা করা মানে শেখ হাসিনাকে অসম্মানি করার চেষ্টা করা। উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের পরাজয় কামনা করে আওয়ামীলীগ নামধারি একটি মহল শেখ হাসিনার ভাবমুর্তি নষ্টের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু উন্নয়নকামি জনগণ ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আওয়ামীলীগের পরীক্ষিত এবং ত্যাগী কর্মীরা কখনো সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেবে না।

গতকাল মঙ্গলবার উপজেলার বিভিন্নস্থানে গণসংযোগকালে এসব কথা বলেন গিয়াসউদ্দিন চৌধুরী। তিনি আরও বলেন-‘স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারি দল আওয়ামীলীগ দেশের বিজয় যেমন এনেছে, তেমনি বর্তমানে শেখ হাসিনার নেতৃত্বে এনেছেন দেশের অভূতপূর্ব উন্নয়ন ও সমৃদ্ধি। তাই বৃথা চেষ্টা করে কেউ অযৌক্তিক মনোবাঞ্চনা পুরণ করতে পারবে না। মঙ্গলবার সকালে উপজেলা সাহারবিল ইউনিয়নের চৌঁয়ারফাঁড়ি বাজারে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া দোকান ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দেখতে যান নৌকার প্রার্থী গিয়াসউদ্দিন চৌধুরী। ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের সবধরণের সহযোগিতার আশ্বাস দেন। তাদেরকে আর্থিক সহায়তাও দেন। এরপর পশ্চিম বড়ভেওলা, সাহারবিল এবং বিকেলে হারবাং ইউনিয়ন, বরইতলী, বানিয়ারছড়া, ডুলাহাজারা, মালুমঘাট ও খুটাখালী ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেন তিনি। মুরব্বীদের সাথে কুশল বিনিময় করেন। তাদেরকে শেখ হাসিনার সালাম পৌছে দেন এবং উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার জন্য ভোট চান।

উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগকালে শতশত মানুষ ছুটে আসেন। তাদের কাছ থেকে নৌকার জন্য ভোট চান তিনি। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন-‘পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, সাহারবিল ইউপি চেয়ারম্যান আবদুল হাকিম, সাবেক ছাত্রলীগের সাধঅরণ সম্পাদক আবছার উদ্দিন মাহমুদ, জেলা পরিষদ সদস্য আবু তৈয়ব, মাতামুহুরী থানা আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুল ইসলাম, চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরী, চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, হারবাং ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলাম, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন মিরাজ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, সাহারবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হাকিম, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কাউন্সিলর মুজিবুল হক, যুবলীগ নেতা ইলিয়াছ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ, ফাশিয়াখালীর সভাপতি সাহাব উদ্দিন মেম্বার, সম্পাদক নুরুল আবছার, উপজেলা আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন মেম্বার, বাহাদুর আলম, শফিউল আলম মেম্বার, খুটাখালীর সাধারণ সম্পাদক বেলাল আজাদ, মনিরুল আলম ভূট্টো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *