আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-২৭ ০০:৩৮:০১ || আপডেট: ২০১৯-০২-২৭ ০০:৩৮:০১
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার সাতগাছিয়া দরবার শরীফ কাজী বাড়ী, শাহেন শাহ সৈয়দ মতিউর রহমান (ক.) (হযরতের পাগলা মিয়া) সুলতানপুরী ট্রাস্টের উদ্যোগে মহান ১৭ই ফাল্গুন ওরশে হায়াতী ১লাগ মার্চ উপলক্ষে পেশাজীবী সূফি সংলাপ সম্পন্ন হয়েছে। এতে উদ্বোধক ছিলেন পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ। সেশন চেয়ারম্যান ড. সেলিম জাহাঙ্গীর, গাবেষক একাডেমী, রিসার্স ফেলো-ফিনিশ একাডেমী, প্রধান গবেষক-মাইজভান্ডারী একাডেমী। দরবারের পক্ষে উপস্থিত ছিলেন পীরে ত্বরিকত শাহসূফি ছৈয়দ আবু মুহাম্মদ নুরুল আতাহার বিল্লাহ (কানুন) সুলতানপুরী, প্রধান মেহমান ছিলেন হযরতুল আল্লামা আলহাজ্ব শাহসূফি সৈয়দ ফয়েজ মোহাম্মদী আহমদ উল্লাহ (৭ম গদীনশীন আজিমপুর ছোট দায়রা শরীফ), আমির ভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফি সৈয়দ ফরিদুল আবছার আমিরী, অধ্যক্ষ সৈয়দ আবু ছাদেক মুহাম্মদ মুছা, আবু সাদাত মুহাম্মদ দায়েম, চন্দনাইশ দরবার শরীফ।
আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ হারুনুর রশীদ, মাহফুজুল করিম, আবু মহসিন, শাহ আলম, সেলিম উল্লাহ, মোরশেদুল আলম, বি.এম জসীম, অধ্যক্ষ আবু তৈয়ব, আমির হোসেন, আবদুর রাজ্জাক, মুহাম্মদ পেয়ারু, মুহাম্মদ ইউনুচ মিয়া, এডভোকেট শহিদুল ইসলাম, মুহাম্মদ মোজাম্মেল আলী চৌধুরী ও এডভোকেট রেফায়েত হোসেন ফারুকী প্রমুখ। আলোচক ছিলেন আলহাজ্ব শায়েস্তা খান আজহারী, সৈয়দ আলাউদ্দিন আশরাফী, শাহজাদা সৈয়দ আবুল ফজল মুহাম্মদ ছাইফুল্লাহ, শাহজাদা সৈয়দ মনছুর উল্লাহ, ফজলে হারুন সিরাজী প্রমুখ।
এতে বক্তারা বলেন, উপমহাদেশে আউলিয়া কেরামগণ তরবারী দিয়ে নয়, কোরআন হাদীসের আলোকে শান্তির অমীয় বাণী ছড়িয়ে ইসলাম প্রচার করেছেন। এরই ধারাবাহিকতায় এখানে গাউসুল আজম হযরত আহমদ উল্লাহ শাহ (রা:)’র হাত ধরে প্রতিষ্ঠিত হয় সূফিবাদ। যা যুগে যুগে এ অঞ্চল ছাড়িয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। এ সূফিবাদের অনুসারীরা মহান আল্লাহর ও তার রাসূলের সন্তুষ্টির জন্য তাদের পীর মুর্শিদদের নির্দেশনা প্রতিপালন করে থাকেন। এতে তাদের মধ্যে সবচেয়ে বেশী কাজ করে ভক্তি এবং শ্রদ্ধাবোধ। তারা সূফিবাদের আদর্শ সবর্ত্র ছড়িয়ে দিতে দরবারের ভক্ত অনুরক্ত সহ সকলকে একযোগে কাজ করার আহবান জানান।