চট্টগ্রাম, , রোববার, ১ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় সন্ত্রাসী হামলায় আহত সাবেক ছাত্রলীগ নেতা হাবিবের শয্যাপাশে নেতৃবৃন্দ

প্রকাশ: ২০১৯-০২-২৭ ০০:৩৫:২০ || আপডেট: ২০১৯-০২-২৭ ০০:৩৫:২০

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার জিরি ইউনিয়নে বিএনপি’র সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত এবং বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা হাবিবুর রহমান হাবিবের শয্যাপাশে ছুটে যান চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফরহাদুল ইসলাম খাঁন।

এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুরাদ চৌধুরী, তরুন আওয়ামীলীগ নেতা আরিফ নোমান চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইদ্রিস প্রমুখ। নেতৃবৃন্দ হাবিবের চিকিৎসার খোঁজখবর নেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহব্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *