চট্টগ্রাম, , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

মানুষ মরেনি মরেছে গাছ, দাবি পাকিস্তানে হামলাস্থলের অধিবাসীদের

প্রকাশ: ২০১৯-০২-২৭ ০০:৪৩:৫৬ || আপডেট: ২০১৯-০২-২৭ ০০:৪৩:৫৬

আন্তর্জাতিক ডেস্ক,:

উত্তর-পূর্ব পাকিস্তানের শহর বালাকোটের স্থানীয় অধিবাসীরা মঙ্গলবার ভোররাত্রে ঘুম থেকে জেগে ওঠে সেখানে ভূমিকম্প হয়েছে ভেবে। কিন্তু সেখানে যে ভারতীয় বিমান বাহিনী হামলা করে বসে আছে এটা বুঝতে তাদের প্রায় সকাল হয়ে যায়।

সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ বোমা হামলার পাল্টা জবাবে পাকিস্তানের সীমানায় ঢুকে বিদ্রোহীদের ঘাঁটিতে বোমা হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী। মঙ্গলবার ভোর রাত্রে এই হামলায় ২০০-৩০০ বিদ্রোহী নিহত হয়েছে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে। তবে ভারতের এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র আসিফ ঘাফুর।

আর এদিকে হামলাস্থল বালাকোটের গ্রামবাসীরা বলছে ভারতীয় বিমান জঈশ-ই-মুহম্মাদ পরিচালিত মাদ্রাসা থেকে প্রায় এক কিলোমিটার দূরে আঘাত হানে। স্থানীয় অধিবাসীদের একজন ২৫ বছর বয়সী মোহাম্মদ আজমল স্থানীয় আরো কয়েকজনকে সাথে নিয়ে ঘটনাস্থল ঘুরে আসেন হামলা হবার কিছুক্ষণ পরপরই। আজমলের ভাষায়, ‘’আমরা দেখলাম অসংখ্য গাছ উপড়ে পড়ে আছে; একটা বাড়ি বিধ্বস্ত হয়েছে এবং বোমাগুলি যেখানে ফেলানো হয় সেসব স্থানে চারটি বড় গর্ত হয়ে আছে’’। স্থানীয়দের দাবি এই হামলায় মাত্র একজন আহত হয়েছে তবে কেউ নিহত হয়নি।

 

সূত্রঃ রয়টার্স।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *