মিজবাউল হক
চকরিয়া অফিস
প্রকাশ: ২০১৯-০২-২৭ ২৩:১২:২৮ || আপডেট: ২০১৯-০২-২৭ ২৩:১২:২৮
চকরিয়া অফিস: চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচন যত বেশি ঘনিয়ে আসছে ততই প্রার্থীদের প্রচার প্রচারণা আরও বেশি জমে উঠেছে। চলছে লিফলেট বিতরণ, শুভেচ্ছা বিনিময়, মাইকিং ও উঠান বৈঠকসহ নানা কার্যক্রম। প্রার্থীর পক্ষে শ্লোগান দিচ্ছেন কর্মী-সমর্থকরা। নিজের পক্ষে সমর্থন আদায়ে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। প্রচারণায় এগিয়ে রয়েছেন সরকারী দলীয় প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরী। নৌকার পক্ষে প্রচারণায় জমে তুলেছেন তৃণমুলের নেতাকর্মীরা। শতশত মোটরসাইকেল ও বিশাল গাড়ির বহর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে চষে বেড়াচ্ছেন নৌকার প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরী। তৃণমুল নেতাকর্মীদের অব্যাহত প্রচারণার কারণে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। গিয়াস উদ্দিন চৌধুরী যেদিকে যাচ্ছেন সেদিকে শতশত নারী-পুরুষ ছুটে আসছেন। তিনি যেন হ্যামেলিয়নের বাঁশিওয়ালা। সাথে রয়েছেন আলেম সমাজও। পাড়ায়-মহল্লায় নারী-পুরুষের কাছে নৌকার সালাম পৌছে দিচ্ছেন তিনি।
আগামী ১৮ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করার জন্য সকলের কাছে সহযোগিতা চান আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরী। ২৭ ফেব্রুয়ারী বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার কাকারা ইউনিয়নের শাহওমরাবাদ, মাঝের ফাড়ি, জিদ্দাবাজার ও সুরাজপুজ-মানিকপুর ইউনিয়নের সুরাজুপর মগপাড়াবিল, মানিকপুর মগপাড়া ও মানিকপুর বাজারে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন তিনি। পথসভায় নৌকার প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, আগামী উপজেলা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ন। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়েছেন। এই নৌকা স্বাধীনতার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, উন্নয়নের প্রতীক নৌকা। তাই নৌকাকে বিজয় করতে ঝাপিয়ে পড়তে হবে। কারণ যখনই উন্নয়নের কথা আসবে তখন নৌকার বিকল্প নেই। চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ জাফর আলকে নৌকা প্রতীক নিয়ে যে ভাবে বিজয়ী করেছি, সেভাবে উপজেলা নির্বাচনে নৌকাকে বিজয় করতে হবে।
তিনি আরও বলেন, এতোবড় দলে নেতাকর্মীদের মান অভিমান থাকতে পারে। অনেক সমস্যা থাকবে। সেটা স্বাভাবিক। সেগুলো দলীয় ফোরামে বসে মিটিয়ে ফেলবো। কিন্তু যখনী নৌকার কথা আসে, নেতাকর্মীরা কোন দিন বসে থাকতে পারে না। কারণ নৌকার সম্মান মানে সকলের সম্মান। দল, নেত্রী ও সর্বোপুরি বঙ্গবন্ধুর আদর্শ জড়িয়ে আছে। তাই আগামী নির্বাচনে ইস্পাত কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।
এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন-‘পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, সাবেক ছাত্রলীগের সাধঅরণ সম্পাদক আবছার উদ্দিন মাহমুদ, মাতামুহুরী থানা আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুল ইসলাম, চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, হারবাং ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলাম, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন মিরাজ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, সাহারবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হাকিম, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কাউন্সিলর মুজিবুল হক, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ, ফাশিয়াখালীর সভাপতি সাহাব উদ্দিন মেম্বার, সম্পাদক নুরুল আবছার, ছাত্রলীগ নেতা বাপ্পী, আওয়ামীলীগ নেতা রুস্তম শাহরিয়ার, বাদল শর্মা, কাজল আহমদ।