চট্টগ্রাম, , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানে দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চসহ বিভিন্ন পত্রিকার স্টল উদ্বোধন

প্রকাশ: ২০১৯-০২-২৭ ০০:৪১:৩৮ || আপডেট: ২০১৯-০২-২৭ ০০:৪১:৩৮

প্রদীপ শীল, রাউজানঃ রাউজানের ব্যাস্ততম ও চাহিদা পূর্ণ এলাকা আমিরহাট বাজারে দৈনিক চট্টগ্রাম মঞ্চ সহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার স্টল উদ্বোধন করা হয়েছে। ২৬ ফেব্রুায়ারী মঙ্গলবার বেলা ১ টায় রাউজান আমিরহাট বাজারে দৈনিক পত্রিকা ও ম্যাগাজিন স্টল উদ্বোধন করে মোনাজাত পরিচালনা করেন রাঙ্গুনিয়া বেতাগী দরবারের সাজ্জদানশীন পীরে ত্বরিকত আলহাজ্জ আল্লামা গোলামুর রহমান আশরাফ শাহ(মা.জি.আ)।

এসময় উপস্থিত ছিলেন হলদিয়া ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম,আওয়ামীলীগ নেতা ও আমিরহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি এস এম বাবর,কলেজ অধ্যক্ষ কৃষিবিদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম,ব্যবসায়ী আলহাজ্জ মাওলানা আলী ছিদ্দীকি,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মনসুর,হলদিয় ইউনিয়ন যুবলীগের সেক্রেটারী হাসান মুরাদ রাজু,সাংবাদিক মাওলানা এম বেলাল উদ্দিন, আমিরহাটের ব্যবসায়ী সূজন সেন,মানিক সওদাগর,সংগঠক মাওলানা তাজ মুহাম্মদ রেজভী,সৈয়দ কপিল উদ্দিন,দোকানের সত্তাধিকারী অজয় দে বাবু,যুবলীগ সদস্য ফারহান,রাশেদ প্রমুখ।

এতে বিভিন্ন জাতীয়,আঞ্চলিক পত্রিকা সহ ম্যাগাজিন,সপ্তাহিক মাসিক পত্রিকা বিক্রি করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *