চট্টগ্রাম, , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় বিনাভোটে উপজেলা চেয়ারম্যান

প্রকাশ: ২০১৯-০২-২৮ ২০:৫১:০২ || আপডেট: ২০১৯-০২-২৮ ২০:৫১:০২

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনাভোটে নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী তৌহিদুল হক চৌধুরী। এ উপজেলায় তৃতীয় ধাপে আগামী ২৪ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার বাচাইয়ে এই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সহকারি রিটার্নিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.ফারুক হোছাইন। সেক্ষেত্রে চেয়ারম্যান পদে আর কোনো প্রার্থী না থাকায় বিনাভোটে নির্বাচিত হবেন তিনি। ২০১৪ সালের উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের সমর্থন নিয়ে তিনি ভোটে অংশ নেন। সেবার বিএনপির প্রার্থী প্রয়াত জালাল উদ্দিন আহমদকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *