চট্টগ্রাম, , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

চট্টগ্রামে অস্ত্র ও ছুরিসহ দুই পেশাদার ছিনতাইকারী গ্রেফতারগ্রেফতার

প্রকাশ: ২০১৯-০২-২৮ ২১:২৭:৪৩ || আপডেট: ২০১৯-০২-২৮ ২১:২৭:৪৩

বীর কন্ঠ ডেস্ক :

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা হাজী ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও ছুরিসহ দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পাহাড়তলী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা বেলতলী এলাকার আবুল কাশমের ছেলে মো. ইমন (২৩) ও লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার চর মন্ডল এলাকার মফিজ হোসেনের ছেলে মো. রাজু (২৬)।

আজ বৃহস্পতিবার ভোরে গোপন তথ্যে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ অস্ত্রসহ দুজনকে হাতেনাতে গ্রেফতার করে।

এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্রের মধ্যে আছে একটি এলজি ও একটি ছুরি।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে দীর্ঘদিন ধরে ইমন সিডিএ মার্কেট ফাইভস্টার গার্মেন্টস এর সামনে তালুকদার বাড়ির ভাড়া বাসায় এবং রাজু পাহাড়তলী থানা নোয়াপাড়া অফিসার ভিলা মকবুল ড্রাইভারের ভাড়া বাসায় বাস করে নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছে।

দুজন ছিনতাইকারী গ্রেফতারের তথ্য নিশ্চিত করে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বলেন, দুজনই পেশাদার ছিনতাইকারী। বৃহস্পতিবার ভোরে পাহাড়তলী হাজী ক্যাম্প এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে এমন খবরে অভিযান চালায় থানা পুলিশের একটি টিম। এসময় একটি এলজি ও একটি ছোরাসহ দুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দুজনের এর আগেও নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা থাকার কথা নিশ্চিত করেছেন ওসি সদীপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *