চট্টগ্রাম, , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

দ্রুত সময়ে কাজ শেষ করতে না পারলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে :পটিয়ার কালারপোল সেতু’র কাজ পরিদর্শনে হুইপ সামশুল হক

প্রকাশ: ২০১৯-০২-২৮ ২৩:৪৩:৫৬ || আপডেট: ২০১৯-০২-২৮ ২৩:৪৩:৫৬

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় কালারপোল আখতারুজ্জামান চৌধুরী সেতুর চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে কাজ করছে। যার ধারাবাহিকতায় বাস্তবায়িত হচ্ছে কালারপোল সেতুর কাজ। এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি এ সেতুর কাজে কোন প্রকার গড়িমসি সহ্য করা হবেনা। কোন লোক দেখানো কাজ পটিয়াতে চলবেনা। দ্রুত সময়ের মধ্যে সেতুর বাকী কাজ শেষ করতে না পারলে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউকেই ছাড় দেওয়া হবেনা।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ নেতা আলমগীর খালেদ, কাউন্সিলর রূপক সেন, মুজিবুল হক চৌধুরী, এম. এজাজ চৌধুরী, কোলাগাঁও ইউপি চেয়ারম্যান আহমদ নুর, ইউনিয়ন আ’লীগ সভাপতি মোহাম্মদ হারুন, যুবলীগ নেতা নাজিম উদ্দিন রনি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *