চট্টগ্রাম, , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ার সাতগাছিয়া দরবার শরীফের বার্ষিক ওরশ শরীফ

প্রকাশ: ২০১৯-০২-২৮ ২৩:৪৭:৫৯ || আপডেট: ২০১৯-০২-২৮ ২৩:৪৭:৫৯

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : আজ ১লা মার্চ ২০১৯ইং, ১৭ই ফাল্গুন রোজ শুক্রবার পীরানে পীর দ¯Íগীর হযরত গাউছুল আযম আব্দুল কাদের জিলানী (ক:) এর ঐতিহাসিক পবিত্র বার্ষিক ওরশ শরীফ মহাসমারোহে পটিয়া পূর্ব হাইদগাঁও, মুজিবনগরস্থ সাতগাছিয়া দরবার শরীফে অনুষ্ঠিত হবে। ওরশ শরীফ উপলক্ষে এন্তেজামিয়া কমিটি ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে পবিত্র খতমে কোরআন তেলাওয়াত, খতমে গাউছিয়া, খতমে খাজেগান, গেয়রবী শরীফ, পুষ্প মাল্য অর্পন, রাতব্যাপী মিলাদ মাহফিল, কেয়াম, জেয়ারত, ছেমা, কাওয়ালী এবং বাদে ফজর তবরুক বিতরণ।

উক্ত ওরশ শরীফে মুসলিম উম্মাহ্র ও আশেকানদের সুখ-শান্তি ও মঙ্গল কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করবেন সাতগছিয়া দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন পীরে ত্বরিকত হযরত শাহসুফি মাওলানা সৈয়দ আবুল মকছুম মোহাম্মদ ফয়েজ উল্লাহ্ সুলতানপুরী (মা:জি:আ:)। আশেকানে গাউছে সুলতানপুরী পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সুফি মোহাম্মদ সিলাজুল ইসলাম নেকী ওরশ মোবারক মাহফিলে সকল আশেক ভক্তদেরকে যথা সময়ে উপস্থিত হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে আহবান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *