আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-২৮ ২৩:৪৬:০৭ || আপডেট: ২০১৯-০২-২৮ ২৩:৪৬:০৭
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পিআইবি মহাপরিচালক শাহ আলমগীরের মৃত্যুতে পটিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। গতকাল সংবাদ পত্রে প্রদত্ত বিবৃতিতে প্রেস ক্লাব সভাপতি এসএমএকে জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, সাংবাদিক সমিতির সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক এটিএম তোহা এক যুক্ত বিবৃতিতে পিআইবি মহাপরিচালক প্রতিথযশা সাংবাদিক শাহ আলমগীরের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন।
এসময় তারা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানান।