চট্টগ্রাম, , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ির নানুপুর ও খিরাম ইউপি’র নির্বাচন সম্পন্ন ওসমান নানুপুর ও সোহরাব খিরাম ইউপি’র চেয়ারম্যান

প্রকাশ: ২০১৯-০২-২৮ ২২:১৫:৩৭ || আপডেট: ২০১৯-০২-২৮ ২২:১৫:৩৭

রফিকুল আলম ,ফটিকছড়ি : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর ও নব গঠিত খিরাম ইউনিয়ন পরিষদের নির্বাচন ১৬ বছর পর গতকাল বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে উৎসব মূখর পরিবেশে শান্তি পূর্ণভাবে শেষ হয়েছে। সন্ধ্যায় শুরু হয় উপজেলা পরিষদের হল রুমে ফলাফল ঘোষনা রাত সাড়ে নয়টার মধ্যে চেয়ারম্যান ও সদস্য এবং সংরক্ষিত আসনের ফলাফল ঘোষনা করেন, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হুমায়ুন কবীর। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। নবগঠিত খিরাম ইউনিয়নে মাত্র ৩ ভোটের ব্যবধানে সর্বকনিষ্ট চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো: সোহরাব হোসেন। এ নির্বাচনে নানুপুর ইউনিয়ন পরিষদের পূনরায় বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সৈয়দ ওসমান গনি বাবু (নৌকা প্রতিক) তাঁর প্রাপ্ত ভোট ৮ হাজার ৫ শত ৭১। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মো: জাকারিয়া (আনারস প্রতিক) পেয়েছেন ২ হাজার ৩ শত ৬ ভোট।

তাছাড়া নানুপুর ইউনিয়নে সদস্য পদে ১নং ওয়ার্ডে তৌহিদুল আলম (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়),২ নং ওয়ার্ডে মোঃ মইনুদ্দিন, ৩ নং ওয়ার্ডে জসীম উদ্দিন ফুটবল,৪ নং ওয়ার্ডে আইয়ুব আলী ,৫ নং ওয়ার্ডে প্রশান্ত বড়ুয়া,৬ নং ওয়ার্ডে আমান উল্লাহ,৭ নং ওয়ার্ডে আজিজুল হক কাসেম,৮ নং ওয়ার্ডে মনির উদ্দিন,৯ নং ওয়ার্ডে রমজান আলী ও সংরক্ষিত মহিলা সদস্যা, ১,২ ও ৩ নং ওয়ার্ডে রহিমা বেগম,৪,৫ও ৬ নং ওয়ার্ডে নার্গিস আকতার,৭,৮ও ৯ নং ওয়ার্ডে সৈয়দ্যা নাজমা আকতার (বিনাপ্রদিদ্বন্দ্বিতায়) বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। অপরদিকে নবগঠিত খিরাম ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী (আনারস প্রতিক) মো: সোহরাব হোসাইন ২ হাজার ৫ শত ৩২ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন মুহাম্মদ শহিদুল আলম (নৌকা প্রতিক) পেয়েছেন ২ হাজার ৫ শত ২৯ ভোট। তাছাড়া নবগঠিত খিরাম ইউনিয়নে বেসরকারী ভাবে নির্বাচিত সদস্য হলেন ১ নং ওয়ার্ডে লালন জয় চাকমা, ২ নং ওয়ার্ডে জসিম উদ্দি,৩নং ওয়ার্ডে আহমদ উল্লাহ,৪ নং ওয়ার্ডে আনোয়ার হোসেন,৫ নং ওয়ার্ডে জব্বার আলী,৬ নং ওয়াে মফিজুল আলম,৭ নং ওয়ার্ডে নায়েম উদ্দিন,৮ নং ওয়ার্ডে আবদুল শুক্কুর ও ৯নং ওয়ার্ডে রমজান আলী। উক্ত ইউনিয়নের সংরক্ষিত আসনে বেসরকারী ভাবে নির্বাচিতরা হলেন বেনুয়ারা বেগম, সৈয়দা সামশুন নাহার ও সামিকুন নাহার। উক্ত ২ টি ইউনিয়নের ১৮টি ভোট কেন্দ্র ঘুরে দেখা যায় ভোটারদের ব্যাপক উপস্থিতি।

অধিকাংশ কেন্দ্রে দুপুরের মধ্যে ৫০ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। নানুপুর মহিলা আলিম মাদ্রাসা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বশির আহমেদ সরকার জানান, ১৫শত ১ জন ভোটারের মধ্যে বিকাল ২ টা পর্যন্ত ৮৫ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। এদিকে খিরাম ইউনিয়নের খিরাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার আব্দুল বাছেদ সবুজ জানান, উক্ত কেন্দ্রে ১১৯৬ ভোটের মধ্যে দুপুর দেড়টা পর্যন্ত ৬০ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *