প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-২৮ ২২:৪২:২২ || আপডেট: ২০১৯-০২-২৮ ২২:৪২:২২
প্রদীপ শীল, রাউজান : চট্টগ্রামের রাউজানে গাছ কাটতে গিয়ে গাছের চাপায় জসিম উদ্দিন কাঞ্চন (২৪) নামের এক দিন মজুরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের কাজী বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানিয়েছন বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে আব্দুল কাদের নামের এক কাঠ ব্যবসায়ীর গাছ কাটার সময় দুর্ঘটনায় শ্রমিক গুরুতর আহত হলে গহিরা জেকে মেমোরিয়াল হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ওই শ্রমিক ফটিকছড়ি উপজেলার পূর্ব ধর্মপুর আধার মানিক গ্রামের হাজী দরবেশ আলী বাড়ির মৃত ফজল করিমের পুত্র। হলদিয়া ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য সামসুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কাঞ্চন নামের এক শ্রমিক গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে। স্থানীয়রা উদ্ধার করে গহিরা জেকে মেমোরিয়াল হসপিটালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।