প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৩-০১ ২৩:৫৬:৫৭ || আপডেট: ২০১৯-০৩-০১ ২৩:৫৭:৩৫
প্রদীপ শীল, রাউজান: রাউজানের ঢেউয়াপাড়ায় দিবা-রাত্রী শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি রাউজান পৌরসভার প্যানেল মেয়র উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ বলেছেন, শাররীক ও চরিত্র গঠনে খেলাধূলার কোন বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি ছাত্র ও যুব সমাজকে সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়ায় মনযোগী হতে হবে। চিরতরে দুর করতে হবে মাদকের মতো ভয়াবহতা। ২৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাতে ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া সংগঠন ঢেউয়াপাড়া উদ্য়াচল সংসদ আয়োজিত এই টুর্ণামেন্ট উদ্বোধন করেন আজিজুল রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান শিল্পপতি আলহাজ¦ শাহাজান ইকবাল।
উদ্য়াচল সংসদের সভাপতি ধীলন মুহুরীর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা দিপলু দে দিপুর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগ নেতা আলহাজ¦ আহসান হাবিব চৌধুরী, জগন্নাথ সেবাশ্রম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক কাজল বোস, মিডিয়া ব্যাক্তিত্ব চন্দন শীল, সাবেক ছাত্রনেতা অশোক পালিত, আওয়ামীলীগ নেতা আবদুল লতিফ, পৌর যুবলীগের সভাপতি হাসান মোহাম্মদ রাসেল, সাংবাদিক প্রদীপ শীল, যুবলীগ নেতা আলমগীর আলী, মোহাম্মদ আসাদ, সাজ্জাদ হোসেন, টুর্ণামেন্ট পরিচালক পলাশ দে, মিটু চৌধুরী, অমিত সেন, জনি দে, সবুজ দে, ইমন সেন, অমি শীল প্রমূখ। জানা যায়, টুর্ণামেন্টে ২২টি দল অংশ গ্রহন করে।