আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৩-০২ ০০:২৫:২৪ || আপডেট: ২০১৯-০৩-০২ ০০:২৫:২৪
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার মেহের আটিতে ফিরোজা রউফ ফাউন্ডেশনের উদ্যোগে হুইপ সামশুল হক চৌধুরীর নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক গতকাল স্যানিটেশন সামগ্রী বিতরণ করা হয়েছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান শিল্পপতি জামাল সাত্তার মিয়ার মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব নুরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন সমাজসেবক সামশুল আলম, মালেক চৌধুরী, দিদারুল আলম টিংকু, আবু ছালেহ তাইফু, আবু সিদ্দিক, রফিকুল আলম, কফিল উদ্দিন, সাহাব উদ্দিন প্রমুখ।
এতে ফিরোজা রউফ ফাউন্ডেশনের চেয়ারম্যান শিল্পপতি জামাল সাত্তার মিয়া বলেন, হাজার বছরের ইতিহাস ঐতিহ্য ও গৌরবে সমৃদ্ধ পটিয়াকে তিন তিন বার নির্বাচিত সাংসদ মহান জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী উন্নয়নের বন্দরে নিয়ে এসে যেভাবে মডেল জনপদ হিসেবে গড়ে তুলেছেন তা আজ সারা বাংলাদেশে উন্নয়নের বিশ্ময়। তিনি হুইপ সামশুল হক চৌধুরীর একজন উন্নয়ন সহযোহী হিসেবে তার প্রাণের জন্মভূমি মেহের আটিকে শতভাগ স্যানিটেশনের আওতায় এনে মাননীয় হুইপের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি তার গ্রামকে শহরে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। তিনি তার কর্ম পরিকল্পনায় সকলের সহযোগিতা কামনা করে বলেন, পটিয়ার গণ মানুষের প্রিয় নেতা আলহাজ্ব সামশুল হক চৌধুরী একজন উন্নয়নের বাঁশিওয়ালা। তিনি তার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।