আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৩-০২ ০০:২২:৩৭ || আপডেট: ২০১৯-০৩-০২ ০০:২২:৩৭
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে নির্বাচন কমিশন গতকাল বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আবু ছাঈদ। প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান। বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য কর্মকর্তা লুৎফুর রহমান, উপজেলা প্রকৌশলী বিশ্বজিৎ দত্ত, সহকারী তথ্য কর্মকর্তা কামরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মইন উদ্দিন মজুমদার, সাংবাদিক হারনুর রশিদ, আবদুর রাজ্জাক, এটিএম তোহা, আবদুল হাকিম রানা প্রমুখ। এতে প্রধান অতিথি বলেন, সরকার ও নির্বাচন কমিশন ভোটার হতে উপযুক্ত সকল নাগরিকদের সব ধরণের সহায়তা দিয়ে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করে যাচ্ছে।
এতে ভোটাররা ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হয়ে বিভিন্ন নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার সুযোগ পেয়ে থাকেন। তারা এবারের মত প্রথম বার ভোটার দিবসের প্রতিপাদ্য বিষয় ভোটার হবো ভোট দেব এর উপর নানা বিষয় তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধির জন্য সকলকে একযোগে কাজ করার আহবান জানান।