চট্টগ্রাম, , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানে বিতর্ক প্রতিযোগিতা উপলক্ষে ইউএনও সকাশে সেন্ট্রাল বয়েজ নেতৃবৃন্দ

প্রকাশ: ২০১৯-০৩-০২ ০০:২৭:৪৬ || আপডেট: ২০১৯-০৩-০২ ০০:২৭:৪৬

প্রদীপ শীল, রাউজানঃ রাউজানের স্বনামধন্য ১৬ টি মাধ্যমিক বিদ্যালয়ের অংশগ্রহণে সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর ব্যবস্থাপনায় ও রাউজান উপজেলা প্রশাসন এর সার্বিক সহযোগিতায় ৪র্থ তম আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০১৯ আয়োজন উপলক্ষে ১ মার্চ, শুক্রবার, সকালে রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন রেজার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেন্ট্রাল বয়েজ অব রাউজান নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন সুলতানপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য জিয়াউল হক রোকন, সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সভাপতি মোঃ সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতী, অর্থ সম্পাদক তারেক হাসান, শাহরিয়ার হাসান সাকিব, আবু বক্কর আরাফাত, মিজানুর রহমান, আরফান গণি ফাহিম, তাজনবী ইমন, ইশতিয়াক কামাল রাকিব, আবদুল্লাহ আল সাকিব প্রমুখ। উল্লেখ্য, ২০১৬ সালে রাউজানে সর্বপ্রথম বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করে সেন্ট্রাল বয়েজ অব রাউজান।

এরপর থেকে প্রতিবছর ধারাবাহিকভাবে ব্যাপক আয়োজনে স্কুল শিক্ষার্থীদের মেধা বিকাশে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে আসছে সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *