বেলাল আহমদ
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৩-০২ ০০:১১:৪২ || আপডেট: ২০১৯-০৩-০২ ০০:১১:৪২
বেলাল আহমদ: সারাদেশের সাথে তাল মিলিয়ে বান্দরবানের লামায় ‘জাতীয় ভোটার দিবস’ পালিত হয়েছে। “ভোটার হব, ভোট দিব’ স্লোগানে ১লা মার্চ ২০১৯ইং শুক্রবার প্রথমবারের মতো দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে লামা উপজেলা নির্বাচন অফিস নানা কর্মসূচির আয়োজন করে। সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর হতে এক র্যালী বের হয়ে লামা বাজার প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে এক সভার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা নববিন্দু নারায়ণ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ জান্নাত রুমি।
এসময় আরো উপস্থিত ছিলেন, লামা থানা অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা, মাতামুহুরী সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক গিয়াস উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসাইন, উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বনিক, লামা প্রেস ক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম সহ প্রমূখ। র্যালী ও আলোচনা সভায় কলেজ, স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়।