প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৩-০৬ ২৩:১০:৩৫ || আপডেট: ২০১৯-০৩-০৬ ২৩:১০:৩৫
প্রদীপ শীল, রাউজান: রাউজান পৌর এলাকায় পরিস্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করেছে রাউজান উপজেলা ও পৌর ছাত্রলীগ। ৬ মার্চ সকালে উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজের নেতৃত্বে পৌর সদর জলিল নগর বাস ষ্ট্যান্ড , মুন্সিরঘাটা, ফকিরহাট, রাঙ্গামাটি সড়কে এই অভিযান চলে। ছাত্রলীগের অর্ধ শতাধিক নেতাকর্মী এ অভিযানে অংশ নেন। গ্রীণ, ক্লিন, ও গোলাপী রাউজানের রূপকার রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর স্বপ্ন বাস্তবায়নে এই অভিযান শুরু করেছে বলে জানান পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ।
পরিচ্ছন্ন অভিযানে উপস্থিত আরো উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা টিপু সুলতান, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সস্পাদক সাখাওয়াত হোসেন পিবলু , পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, মোহাম্মদ তারেক, ছাত্রলীগ নেতা, মোহাম্মদ মোরশেদ, সাবের হোসেন, নাছির উদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা।