আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৩-১৬ ২৩:১২:১৫ || আপডেট: ২০১৯-০৩-১৬ ২৩:১২:১৫
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: তিমির বরণ চৌধুরী উপজেলার হাবিলাসদ্বীপসহ বিভিন্ন এলাকায় গত শুক্রবার বিকেলে ব্যাপক গণসংযোগ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ নেতা ফজলুল কবির কুমার, নিখিল দে, হাবিলাসদ্বীপ ইউনিয়ন আ’লীগের সভাপতি মৃদুল নন্দী, সাধারণ সম্পাদক মো. সেলিম উদ্দিন, বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, ইউপি সদস্য ও পটিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতা রনধীর চক্রবর্ত্তী, ইউপি সদস্য শহীদুল ইসলাম, অনুপ দত্ত, ইউনিয়ন আ’লীগ নেতা জহিরুল ইসলাম শানু, সমীর চৌধুরী, রূপন দে, টপ, পংকজ, দে, গৌতম দে, ছাত্রলীগ নেতা লিটু নন্দী, ইমন দাশ, গান্ধী, রামু দে, পলাশ দে, প্রভাকর চৌধুরী, সুমন মহাজন। গণসংযোগকালে ভাইস চেয়ারম্যান প্রার্থী ডা: তিমির বরণ চৌধুরী বলেন, গত ১০ বছরে পটিয়াতে জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপির নেতৃত্বে রাস্তাঘাটসহ দৃশ্যমান উন্নয়ন কাজ হয়েছে।
উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আগামী ২৪ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে উড়োজাহাজ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।