আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৪-০৮ ০০:১৮:৩৭ || আপডেট: ২০১৯-০৪-০৮ ০০:১৮:৩৭
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : বিদেশ থেকে এলপি গ্যাস আমদানি করে বাংলাদেশ অর্থনৈতিকভাবে পরিবর্তন হয়েছে। বর্তমানে দেশে যে গ্যাস উৎপাদন হচ্ছে সে গ্যাস দিয়ে চাহিদা পূরণ হচ্ছে না। যার কারণে বিদেশ থেকে তরল এলপি গ্যাস আমদানি করে দেশের শিল্পাঞ্চলসহ আবাসিক, অনাবাসিক সেক্টরে ব্যবহার করা হচ্ছে। স্বল্প খরচে গ্যাস প্রতিটি মানুষ ব্যবহার করতে পারছেন। ৫ এপ্রিল (শুক্রবার) সকালে কর্ণফুলী উপজেলার কালারপোল এলাকায় জে,এম, আই ইন্ডাষ্ট্রিয়াল লিমিটেড ও এস,এল কর্ণফুলী এলপি গ্যাস লিমিটেডের যৌথ উদ্যোগে সিলিন্ডার রিফিলিং প্ল্যান্ট উদ্বোধনকালে জে,এম আই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রাজ্জাক এই কথা বলেন।
এস,এল কর্ণফুলী গ্যাস লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব আবদুস সবুর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সিলিন্ডার রিফিলিং প্ল্যান্ট উদ্বোধনে বিশেষ অতিথি ছিলেন, এস,এল কর্ণফুলী গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আবদুল ওয়াদুদ, সোনার কটন মিলস্ (বিডি) লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি আরো বলেন, গ্যাসের ব্যবহার মানুষের উপকারে আসে। কিন্তু এই গ্যাস মানুষকে ধ্বংসও করে দিতে পারে। তাই গ্যাস ব্যবহারে যাতে কোন রকমের দুর্ঘটনা না হয় সে দিকে নজর দিতে হবে। সরকারি নিয়মনীতি অনুস্মরণ করে এলপি গ্যাস ব্যবহার করতে হবে। পরে অতিথিবৃন্দ কর্ণফুলীর কালারপোল রিফিলিং প্ল্যান্ট ও সীতাকুন্ডের বারবকুন্ড এলাকার রিফিলিং প্ল্যান্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। অনুষ্ঠানে এলপি গ্যাসের বিভিন্ন উপজেলার পরিবেশকরা উপস্থিত ছিলেন।