প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৪-০৮ ১৮:০৬:৫৬ || আপডেট: ২০১৯-০৪-০৮ ১৮:০৬:৫৬
রাউজান প্রতিনিধি: ‘সমতা ও সংহতি নির্ভর সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্য সেবা’ এ পাতিপাদ্যকে সামনে রেখে রাউজানে সূর্যের হাসি ক্লিনিকে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। সোমবার (০৮ এপ্রিল) রাউজান জলিলনগরস্থ সূর্যের হাসি ক্লিনিকের সেমিনার কক্ষে স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনাসভা ও উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনোয়ার হোসেন। ক্লিনিক ম্যানেজার বায়েজিদ মঈনু উদ্দিনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লিকসন চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউজান সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি সাংবাদিক প্রদীপ শীল। ইফতেখার হোসেন’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মনজুর মোরশেদ। এসময় উপস্থিত ছিলেন নাজমা হাসান দিয়া, মাকরাতী মারমা, ফয়সাল ইসলাম, অশ্রু চৌধুরী প্রমূখ। প্রধান অতিথি ডা: মনোয়ার হোসেন বলেন, সরকার স্বাস্থ্য সেবাকে সার্ব্বজনিন রূপ দিয়েছে। ধনী গবীরের বৈষাম্য নিয়ে চিকিৎসাসেবা প্রদান করেনা হাসপাতাল গুলো। তাই সকলকে স্বাস্থ্য সচেতন হয়ে সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেয়া দরকার। প্রধান বক্তা লিকসন চৌধুরী বলেন, যত্রতত্র এন্টিভাইটিক মানুষ প্রয়োগ হওয়া কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা হারাচ্ছে। যার কারণে শরীরে বারবার এন্টিভাইটিক প্রযোগ করা সত্বেও রোগ প্রতিরোধ করা সম্ভব হচ্ছেনা। এ ব্যাপরে সচেতন হতে হবে নিজনিজ দায়িত্ব থেকে। মনে রাখতে হবে ডাক্তারের দেয়া এন্টিভাইটিক অসম্পূর্ণ করা যাবে না। সম্পূর্ণ কোর্স খেতে হবে। বিশেষ অতিথি সাংবাদিক প্রদীপ শীল বলেন, আমাদের দেশে এখন উন্নত চিকিৎসাসেবা দেয়া হচ্ছে সরকারী-বেসরকারী হাসপাতাল গুলোতে। সরকার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আন্তরিক ভাবে কাজ করছে। বিষেশজ্ঞ ডাক্তারা এখন গ্রামের হাসপাতাল গুলোতে এসে রোগী দেখেন। এটা ধনী গরিব সবার জন্য ভাল দিক। তিনি সূর্যের হাসিক্লিনিকের স্বাস্থ্য সেবার প্রশংসা করে বলেন,আন্তরিকতা দিয়ে প্রাথমিক চিকিৎসার জন্য ক্লিনিকটি অবদান প্রশংসার দাবিদার রাখে। তিনি মাঠ পর্যায়ে নারী ও শিশুদের স্বাস্থ্য সেবায় নিষ্টার সাথে কাজ করার আহবান জানান সংশ্লিষ্টদের।