আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৪-০৮ ০০:২২:০৯ || আপডেট: ২০১৯-০৪-০৮ ০০:২২:০৯
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : চট্রগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন পটিয়া বনরেঞ্জ আজ (রবিবার) চট্টগ্রাম-কক্সবাজার মহা সড়কের চন্দনাইশ গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ফার্নিসার সহ একটি মিনি পিক আপ আটক করেছে।
জব্দকৃত ফার্পনিসার ও চৌকাঠ এর আনুমানিক মুল্য দেড় লক্ষ টাকা। জানা যায়, আজ (রবিবার) বিকেল ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে চট্রগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশক্রমে পটিয়া বনরেন্জ কর্মকর্তা সাইফুল ইসলামের নেতৃত্বে মির কাসেম,দেলোয়ার হোসেন, নুরুল আলম, হেডম্যান মহি উদ্দিন মাহবুল আলম সহ দায়িত্বরতরা চট্টগ্রাম-কক্সবাজার মহা সড়কের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া কলেজ গেইট এলাকা দিয়ে পাচারের সময় দেড় লক্ষ টাকা মূল্যমানের অবৈধ ফার্নিসার ও চৌকাঠ সহ একটি মিনি পিক আপ আটক করতে সক্ষম হয়।
মিনি পিক আপ নং চট্টমেট্রো-ন ১১-৭৩১৩। বনরেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম ইসলাম জানান, এ ব্যাপারে বন আইনে মামলা হয়েছে।