আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৪-০৮ ০০:১৬:৫১ || আপডেট: ২০১৯-০৪-০৮ ০০:১৬:৫১
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া পৌর সদরের বাস ষ্টেষন সংলগ্ন লিটল জুয়েলস চাইল্ড কেয়ারের বার্ষিক পুরুস্কার বিতরণী অনুষ্টান সম্পন্ন হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি মো. সেলিম। প্রধান অতিথি ছিলেন খলিলুর রহমান মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আবু তৈয়ব।
অধ্যক্ষ শিরিন আকতার ও আমজাদ হোসেনের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন পটিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, মাহমুদুল হক মাষ্টার, নাজিম উদ্দিন, পরিচালক জাহিদুল হক, মোহাম্মদ নাছিম উদ্দিন, বক্তব্য রাখেন তানজিনা সুলতানা, মোছাঃ কানিজ, শামীমা নাজনীন, তসলিমা আকতার। এতে প্রধান অতিথি বলেন, অভিভাবকদের সাথেই শিক্ষার্থীরা বেশীক্ষণ সময় অতিবাহিত করে। তাই শিক্ষার্থীদেরকে যথাযথ পরিচর্যার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।