আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৪-০৮ ০০:২০:১৮ || আপডেট: ২০১৯-০৪-০৮ ০০:২০:১৮
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া উড়ন্ত পাখি স্পোটিং ক্লাব কর্তৃক আয়োজিত মরহুম শেখ আহম্মদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা গত ৫ মার্চ পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে সম্পন্ন হয়। ফাইনাল খেলায় মোহামেডান স্পোটিং ক্লাবকে ১ উইকেটে হারিয়ে মাঝের ঘাটা স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ান হয়। ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় মাঝের ঘাটা স্পোটিং ক্লাবের আশরাফুল, ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয় মোহামেডান স্পোটিং ক্লাবের মফিজ।
খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি হাবিবুল হাসান, উড়ন্ত পাখি স্পোটিং ক্লাবের সভাপতি সোহরাব হোসেন জিল্লুর সভাপতিত্বে, হাফিজুর রহমান রুবেল ও ইকবাল হোসেনের সঞ্চলনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব এম. খোরশেদ গণি, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিজেকেএস নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, দক্ষিণ জেলা আবাহনী সমর্থক গোষ্ঠীর সহ-সভাপতি মিজানুর রহমান, পটিয়া ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি শাহ্ আলম খোকন, সাধারন সম্পাদক বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার শাহাজাহান, কনফিডেন্স কোচিং সেন্টারের পরিচালক কাজী সোহেল, আলমগীর বাবু, যুবলীগ নেতা আনিছুর রহমান, টুর্নামেন্ট কমিটির কর্মকর্তা দিদারুল আলম রাসেল, মোঃ হাছান, মোঃ সোহেল, ইসমাইল হোসেন, টিপু সুলতান, এসকান্দর ও তানভির প্রমূখ।