চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

প্রকাশ: ২০১৯-০৪-০৮ ১৫:২৮:৩২ || আপডেট: ২০১৯-০৪-০৮ ১৫:২৮:৩২

ধর্ম ডেস্ক:

শুরু হয়েছে রমজান পূর্ববর্তী মাস শাবান। রীতি অনুয়ায়ী শাবান মাসের প্রথম দিকেই সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করে থাকে  ইসলামিক ফাউন্ডেশন। এবার শাবানের প্রথম দিনেই সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামের আদর্শ ও মূল্যবোধ প্রচার এবং ইসলামী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে গঠিত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানটি।

৭ মে রমজান শুরুর সময় ধরে সোমবার (৮ এপ্রিল) সেহরি ও ইফতারের সময়সূচি প্রস্তুত করেছে তারা।

সময়সূচি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে এবার পবিত্র রমজান মাস শুরু হবে আগামী ৭ বা ৮ মে। ৭ মে প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোর রাত ৩টা ৫২ মিনিট এবং ইফতারের সময় ৬টা ৩৪ মিনিট।

তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ১১ মিনিট পর্যন্ত যোগ করে ও ১০ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *