চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানে চট্টগ্রাম তাপ বিদ্যুৎ কেন্দ্রে আগুন নিয়ন্ত্রণে

প্রকাশ: ২০১৯-০৪-০৯ ০০:৩৪:৫৭ || আপডেট: ২০১৯-০৪-০৯ ০০:৩৪:৫৭

প্রদীপ শীল, রাউজান : চট্টগ্রামের রাউজানে তাপ বিদ্যুৎ কেন্দ্রে পাইপ লাইন ছিদ্র হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৮ এপ্রিল সোমবার রাত ৮টার সময় এই ঘটনা ঘটে। এসময় তাপ বিদ্যুৎ কেন্দ্রে বিভিন্ন পদে নিয়োজিত লোকজন নিজেরাই অাগুন নিয়ন্ত্রণে নিয়ে অাসেন। তবে আগুনের কোনো ক্ষয়ক্ষতির হয়নি। পরে অাগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ছুটে অাসেন, রাঙ্গুনিয়া ২টি ও কালুরঘাট ফায়ার স্টেশন থেকে তিন চারটি গাড়ি ঘটনাস্থলে অাসলেও এর অনেক অাগেই ঐ কেন্দ্রের লোকজন তাঁরদের কৌশলে অাগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। এবিষয়ে মোঠফোনে আঞ্চলিক গোয়েন্দা কর্মকর্তা (এসিডি) কবির হোসেন জানান, পাইপ লাইনের সমান্য একটি ছিঁদ্র থেকে তৈল পড়লে ঐ স্থানে হালকা অাগুনের সুত্রপাত হয়, পরে প্রতিষ্ঠানে কর্মরত লোকজন অাগুন অল্প সময়ে অাগুন নিয়ন্ত্রণে নিয়ে অাসেন।

তবে এটি কোনো বড় ঘটনা নয়, কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থল পরিদর্শনে অাসেন, রাউজান থানার (ওসি) কেপায়েত উল্লাহ, নোয়াপাড়া পুলিশ ফাঁড়ি এসঅাই জাবেদ মিয়া, চুয়েট পুলিশ ফাঁড়ি এসঅাই ইমতিয়াজ অালি ও রাঙ্গুনিয়ার সার্কেল অফিসার, পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান রোকন উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *