প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৪-০৯ ১৯:৩৭:২০ || আপডেট: ২০১৯-০৪-০৯ ১৯:৪০:৩৯
প্রদীপ শীল, রাউজানঃ
হালদা নদীতে ভেসে উঠেছে ৮ কেজি ওজনের একটি মরা মৃগেল মাছ। মঙ্গলবার(৯এপ্রিল) উপজেলার উত্তর মাদার্শা খলিফা ঘোনা আজমের ঘাটা এলাকায় স্থানীয়রা মরা মাছটি উদ্ধার করে বলে জানা গেছে। মাছটির দৈর্ঘ্য ৩৩ ইঞ্চি।
স্থানীয়রা জানিয়েছে, সকাল সাড়ে ১০টার দিকে আজমের ঘাট এলাকায় স্থানীয়রা মরা মাছটি ভাসমান অবস্থায় দেখতে পায়। এসময় তারা মাছটি উদ্ধার করে গড়দুয়ারা নয়াহাট এলাকায় নিয়ে আসে। পরে হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরীয়া ঘটনাস্থলে গিয়ে মাছটি পরীক্ষা করেন। এ সময় মাছের গায়ে আঘাতের চিহ্ন আছে বলে জানান তিনি।
ড্রেজারের আঘাতে মা মাছটি মারা যাওয়া দুঃখজনক জানিয়ে তিনি বলেন, মাছটির ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে ধারনা করা হচ্ছে রাতেই কোন ড্রেজারের অাঘাতে মারা গেছে মাছটি। মাছটি পঁচে যাওয়ায় স্থানীয়দের সহায়তায় মাটি ছাপা দেয়া হয়েছে।