চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম সংবর্ধিত

প্রকাশ: ২০১৯-০৪-১০ ২৩:১২:৪৫ || আপডেট: ২০১৯-০৪-১০ ২৩:১২:৪৫

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরীকে বাহুলী বাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী শহীদ ফ্লাইট ইঞ্জিনিয়ার শামসুল আলম স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি ও টি.কে গ্রুপের পরিচালন আলহাজ্ব খোরশেদুল আলম।

এসময় উপস্থিত ছিলেন নির্বাচনের পরিচালনা কমিটির অন্যতম কর্মকর্তা নুরুল ইসলাম আর্মি, মো. আবছার প্রমুখ। এসময় নব নির্বাচিত চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, নৌকাকে বিপুল পরিমাণে ভোট দিয়ে পটিয়াবাসী আমাকে যে সম্মানের আসনে অভিষিক্ত করেছেন তার মর্যাদা দিতে আমি আমার নির্বাচনী ওয়াদা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে এগিয়ে যাবো। তিনি এব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *