চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

বৈদ্যপাড়ায় প্রবাসীর ঘরে আগুন দেয়ার ঘটনায় থানায় মামলা: আটক-১

প্রকাশ: ২০১৯-০৪-১০ ২৩:০৫:৩৯ || আপডেট: ২০১৯-০৪-১০ ২৩:০৫:৩৯

রাউজান প্রতিনিধি: রাউজানের পশ্চিম গুজড়া ইউনিয়নের বৈদ্যপাড়ায় এক প্রবাসীর ঘরে আগুন দেয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত একব্যাক্তিকে আটক করেছে থানা পুলিশ। জানা যায়, ৭ এপ্রিল গোপন সংবাদের ভিক্তিতে রাউজান থানা পুলিশে অভিযানে মামলার এজাহারভূক্ত আসামী মোহাম্মদ ফারুক প্রকাশ হাজী ফারুক (৪৫)কে গ্রেফতার করতে সক্ষম হয়। গত ৮ এপ্রিল তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার বিবরণে জানা গেছে, ৬এপ্রিল দিবাগত রাতে স্থানীয় একদল চিহিৃত দুর্বৃত্ত গভীর রাতে প্রবাসী সাজু বড়–য়ার ঘরে আগুন দেয়।

আগুনের তাপদাহে প্রবাসীর স্ত্রী-কন্যা ও বোন প্রাণে রক্ষা ফেলেও ঘরের যাবতীয় আসবাবপত্রসহ নগদ টাকা পুড়ে যায়। এর আগে সাজু বড়–য়া প্রবাসে থাকার সুবাদে দুর্বৃত্তরা পুকুরের মাছ ও গাছ কেটে নিয়ে যায় বলে জানান স্থানীয়রা। প্রবাসীর স্ত্রী রিংকু বড়–য়া জানিয়েছে রাতে বসতঘরে আগুন দিয়ে ৭এপ্রিল সকালে পুকুর পাড় থেকে বেশ কয়েটি দামি গাছ কেটে নিয়েছে তারা। এ ব্যাপারে প্রবাসী সাজু বড়–য়ার স্ত্রী রিংকু বড়–য়া সাতজনের নাম উল্লেখ করে আরো ৪/৫জনকে অজ্ঞাত আসামী করে রাউজান থানায় একটি অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযোগটি এজাহার হিসাবে গ্রহন করে ফরুক নামে একজনকে আটক করে। এজাহরে আসামী করা হয়েছে রণব্রত বড়–য়া,সুমন বড়–য়া, ছোটন বড়–য়া, সৌরভ বড়–য়া, হিরো বড়–য়া, আবদুল মন্নানকে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আমজাদ হোসেন চৌধুরী জানান, অভিযোগটি তদন্তনাধীর রয়েছে।

ইতিমধ্যে ঘটনার সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে। বাকি আসামীদের তদন্ত পূর্বক গ্রেফতার করা হবে। মুঠোফোনে ইন্দোনেশিয়া প্রবাসী সাজু বড়–য়া জানিয়েছে, আমার বসতঘরে যারা আগুন দিয়েছে তারা সন্ত্রাসী। থানায় অভিযোগ করায় আমার পরিবারকে প্রতিনিয়ত হুমকী দিচ্ছে অভিযোগটি তুলে নেয়ার জন্য। তিনি এজাহারে উল্লেখিত বাকি আসামীদের গ্রেফতার করতে পুলিশের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *