আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৪-১০ ২৩:১৭:০৯ || আপডেট: ২০১৯-০৪-১০ ২৩:১৭:০৯
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় সুপ্রভা স্টুডেন্ট এসোসিয়েশন’র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়া। প্রধান শিক্ষক ও উদযাপন পরিষদের আহবায়ক আবদুল গণি মাষ্টারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন আইনজীবী সমিতির নেতা প্রবীণ আইনজীবী রনজিৎ কুমার চৌধুরী, পটিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, প্রত্যয়ের নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুজিত ভট্টাচার্য্য দোলন, রতন বিশ্বাস, সোনালী দত্ত, সংস্থার পক্ষে বক্তব্য রাখেন মো. বাহাদুর, রবিউল হাসান রানা, মো. সাজেদুল ইসলাম প্রমুখ। এতে প্রধান অতিথি বলেন, বর্তমানে অবক্ষয়ের এ যুগে ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে সুশিক্ষা নিশ্চিত করতে হবে।
তিনি শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায়ও শিক্ষার্থীদেরকে প্রশীক্ষিত করার পাশাপাশি সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়ার প্রতি মনোযোগী করারও আহবান জানান। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।