চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রকাশ: ২০১৯-০৪-১২ ২৩:২৯:৪৫ || আপডেট: ২০১৯-০৪-১২ ২৩:২৯:৪৫

আনোয়ারা প্রতিনিধি :
আনোয়ারায় দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। গতকাল শুক্রবার দিনব্যাপী উপজেলার ডুমুরিয়া রুদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চিকিৎসা সেবার আয়োজন করে আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন।

আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপের সহযোগিতায় এ সেবা কার্যক্রম উদ্বোধন করেন চাতরী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো.নাজিম উদ্দিন। চিকিৎসা সেবায় অংশ নেন মেডিসিন বিশেষজ্ঞ ডা.বাবুল দত্ত,ডা.মিজানুর রহমান,চক্ষু বিশেষজ্ঞ ডা.পঙ্কজ দাশ,ডা.বিপ্লব দত্ত,ডেন্টাল সার্জন ডা.সনি দেব নাথ ও ডা.শোয়াইবুল ইসলাম। এতে প্রায় ৭০০ জন দরিদ্র রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *