মোঃ জয়নাল আবেদীন টুক্কু
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৪-১২ ২৩:১৩:১৬ || আপডেট: ২০১৯-০৪-১২ ২৩:১৩:১৬
মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ মানুষ বড় হলে তাদের কে সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মত মানুষ হতে হবে। শিক্ষা কিন্তু কোন কাজে আসবে না, যদি তোমরা মানুষের মত মানুষ না হও। শিক্ষার্থী যারা আছো তোমরা আজকে যে সাফল্য পেয়ে গেছো কখনো যেন এটা হাতছাড়া না হয় চেষ্টা করবা। বৃহস্পতিবার (১১এপ্রিল) বেলা ১১ টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষা-২০১৮ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনু্ষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজিবির জোনের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আসাদুজ্জামান উপরোক্ত কথা গুলো বলেন। নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির সভা কক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল বাশারের সভাপতিত্বে ও শিক্ষক জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠিত কৃতি ছাত্র-ছাত্রীদের এ সংবর্ধনার আয়োজন করেন ১১ বিজিবির কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ১১ বিজিবির মেডিক্যাল কর্মকর্তা ক্যাপ্টেন মশিউর রহমান লিমন, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি, উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন, নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল, নাইক্ষ্যংছড়ি থানার ওসি (তদন্ত) জায়েদ নূর, বিজিবির সহকারী পরিচালক জামাল হোসেন, জোন জে সি ও সামিউল ইসলাম, প্রেসক্লাব সভাপতি শামিম ইকবাল চৌধুরী,সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল,দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ জয়নাল আবেদীন টুক্কু, অভিভাবক মনিরুল আলমসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও বিজিবির বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি এ প্লাস প্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে শুভেচ্ছা ক্রেস্ট, রজনী গন্ধা ইষ্টিক ও অন্যান্য উপহার সামগ্রী তুলে দেন। উল্লেখ্য বিগত ২০১৮ সালে অনুষ্ঠিত সমাপনী পরিক্ষায় বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৬৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৫৩ জন এ প্লাস ও ৯ জন এ সহ সকল শিক্ষার্থী সুনামের সহিত পাশ করেন।