চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ির প্রথম শহীদ মিনারে বসে এ সব কি হচ্ছে !

প্রকাশ: ২০১৯-০৪-১২ ২৩:৩২:০২ || আপডেট: ২০১৯-০৪-১২ ২৩:৩২:০২

রফিকুল আলম : মুক্তিযুদ্ধের প্রবেশ দ্বারখ্যাত চট্টগ্রামের ফটিকছড়ির প্রথম শহীদ মিনারটি দেখলে মনে হবে কারো বাড়ী বা সড়কের ভিত্তি প্রস্থর স্থাপনের মতো। শহীদ মিনারটি ফটিকছড়ি করোনেশন মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের জায়গায়। কিন্তু বর্তমানে শহীদ মিনার ও বিদ্যালয়রে জায়গা অরক্ষিত বা উমুক্ত পরে রয়েছে। এ নিয়ে কয়েকটি পত্রিকায় ও অবলাইলে সংবাদ প্রকাশিত হলে ও বিদ্যালয় পরিচালনা পরিষদ বা প্রশাসন কোন ব্যবস্থা গ্রহন করেনি। গত ১২ এপ্রিল উক্ত শহীদ মিনারে ৩ যুবক জুতা পায়ে বসে আড্ডা দিচ্ছে। সরেজমিনে গেলে দেখা যায়, শহীদ মিনারটির পশ্চিম পাশে একটি বিশাল ভবন করা হয়েছে।

সেটির মালিক জনৈক মুহাম্মদ আজিজ বলে জানা গেছে। সে ভবনের দক্ষিন পাশে আরো একটি ভবন হচ্ছে। সেটি আরো সামনের দিকে অগ্রসর। উক্ত দু’টি ভবনের সামনের প্রায় ৮/১০ শতক জায়গা বিদ্যালয়ের। বিশাল ভবনের সামনে চলাচলের জন্য ভবন মালিকের জায়গা বা সড়ক নেই! ভবনের বাসিন্দারা বিদ্যালয়ের জায়গাকে ব্যবহার করছে। সে সাথে শহীদ মিনারটিতে বাসার কিছু যুবক স্থান বানিয়াছে। এলাকার সচেতন মহল বিদ্যালয়ের জায়গা পরিমাপ করে ও অরক্ষিত শহীদ মিনার টি ঘেরা দিয়ে বিদ্যালয়ের সম্মূখের জায়গাটির সৌন্দর্য রক্ষা করা প্রয়োজন বলে মত ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *