আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৪-১৩ ২২:৫০:৫২ || আপডেট: ২০১৯-০৪-১৩ ২২:৫০:৫২
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার ছনহরা ষোড়শী বালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতি (কামরুজ্জামান) উপজেলার সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কে.এম আবদুল গণি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ খ্রি. এ পটিয়া উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় সম্প্রতি বিদ্যালয় মিলনায়তনে শিক্ষক-শিক্ষিকা, কর্মচারীবৃন্দ এক সংববর্ধণা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি ও পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা মো. ওছমান আলমদার। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে সভা শুরু হয় এবং সভায় বক্তব্য রাখেন আবদুন নুর, মো. শাহাব উদ্দিন, মো. খাইরুল ইসলাম, মো. সাজেদুল ইসলাম, নাসরিন আকতার, নিবেদন বিশ্বাস, আনিমা রাণী দে, মো. বাহাদুর, মো. জাকের হোছাইন, গোপা বিশ্বাস, পপি বড়ুয়া, হোছনে আরা বেগম, কাঞ্চন ভট্টাচার্য্য, অলকেশ কুমার দাশ, সুকৃতি রাণী দে, মো. মুজিবুর রহমান, বাণী বড়ুয়া, উত্তম বৈদ্য, পরৈকোড়া নয়নতারা উচ্চ বিদ্যালয়ের নবাগত প্রধান শিক্ষক দিলীপ কুমার নন্দী ও সংবর্ধিত প্রধান শিক্ষক কে.এম আবদুল গণি প্রমুখ।
সভায় বক্তারা বলেন, তিনি শিক্ষকতাকে মহান পেশা হিসেবে গ্রহণ করে শিক্ষকতা জীবন শুরু করেন। তিনি ১৯৯০ সালে এ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন এবং ১৯৯৭খ্রি. হতে তিনি এ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগদান করে এ বিদ্যালয়কে ধাপে ধাপে উন্নতির শিখড়ে নিয়ে গেছেন। তিনি যোগদান করার পর থেকে সরকারী, বেসরকারী সহায়তায় বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থী বৃদ্ধি, লেখাপড়ার মান উন্নয়ন, ফলাফল বৃদ্ধিসহ অনেক উন্নয়নমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। তিনি লেখাপড়ার পাশাপাশি সরকার নির্ধারিত সকল কর্মসূচীর সাথে সম্পৃক্ত এবং উক্ত কর্মকান্ডে যথেষ্ট সাফল্য অর্জনে সক্ষম হয়েছে। আমাদের বিশ্বাস তিনি তার কাজের যাথযথ সম্মান অর্জন করায় আগামীতে ও শিক্ষার উন্নয়নের জন্য অগ্রণী ভূমিকা পালন করে যাবেন।
তিনি পটিয়া উপজেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় আমরা সবাই গৌরবান্বিত এবং তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।