জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৪-১৬ ০০:৩৪:৫৮ || আপডেট: ২০১৯-০৪-১৬ ০০:৩৪:৫৮
আনোয়ারা প্রতিনিধি :
জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্পের (এনএটিপি-২) আওতায় আনোয়ারায় সিআইজি দলের লিডারশীপ প্রশিক্ষণ হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা মৎস্য দপ্তর। ‘রিফ্রেশার্স ট্রেনিং ফর ওল্ড সিআইজি লিডার্স’ শীর্ষক দিনব্যাপী এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা মো.মমিনুল হক।
এতে জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ হুমায়ূন মোরশদ ও উপজলা সমবায় কর্মকর্তা আ ন ম খালেক নেওয়াজ প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০টি সিআইজি দলের ৩০ জন চাষী অংশ নেন।