আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৪-১৬ ০০:০৬:০১ || আপডেট: ২০১৯-০৪-১৬ ০০:০৬:০১
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : আগামী ২৭ শে এপ্রিল শনিবার শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ে প্রাক্তণ ছাত্র-ছাত্রীদের পূর্ণমিলনী উৎসব ২০১৯ইং সফল করার লক্ষ্যে ১৪ই এপ্রিল ১লা বৈশাখ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে রেজিষ্ট্রেশন মেলা ও বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়। উদযাপন পরিষদের আহবায়ক নুরুল আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব মঞ্জুরুল আলমের সঞ্চলনায় এতে প্রধান অতিথি ছিলেন শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস.এম এ. কে জাহঙ্গীর।
অন্যান্য শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন কামাল উদ্দিন এম.এ.রহিম. লাখি চৌধুরী, বেবি আক্তার, খুরশিদা আক্তার, আশিষ কুমার, শেখ তাহমিনা আক্তার, প্রাক্তণ ছাত্র-ছাত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর শেখ সাইফুল ইসলাম, মুফিজুর রহমান, সিরাজুল ইসলাম তালুকদার, এরশাদুল হক, আজগর হোসেন, নুরুল আলম, জাহাঙ্গীর আলম, মোস্তাক আহমদ, খাইরুল ইসলাম, জহিরুল হক তালুকদার, জসীম উদ্দিন তালুকদার, ব্যাংকার ইকবাল হোসেন, মোরশেদুজ্জামান আমিরী, তানিম আমিরী, হাজী টিংকু, নাছির উদ্দিন মুন্না, আবুল কালাম, ইকবাল হোসেন, গিয়াস উদ্দিন, মহিউদ্দিন, দিদারুল আলম, নাছিমা আক্তার, কোহিনুর আক্তার, পারভিন আক্তার, রুমা আক্তার, ইয়াছমিন আক্তার প্রমুখ।
সভায় বক্তারা আগামী ২৭ শে এপ্রিল পটিয়ায় শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ে প্রাক্তণ ছাত্র-ছাত্রীদের পুর্ণমিলনী অনুষ্ঠান সফল করার আহবান জানান এবং ২৩ শে এপ্রিল পর্যন্ত এ রেজিষ্ট্রেশন কার্যক্রম চলবে বলে উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দরা জানান।