আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৪-১৬ ০০:০১:০১ || আপডেট: ২০১৯-০৪-১৬ ০০:০১:০১
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় সম্মিলিত বর্ষ বিদায় ও বরণ উদযাপন পরিষদের উদ্যোগে ১৪২৬ বাংলা পহেলা বৈশাখ সকালে ব্যাপক আনুষ্ঠানমালার মধ্য দিয়ে বর্ষ বরণ করা হয়েছে। সকালে মঙ্গল শোভাযাত্রা, গুনীজন সংবর্ধনা, বিকেলে পুরস্কার বিতরণ ও বেতার-টিভি শিল্পিদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তুলে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোতাহেরুল ইসলাস চৌধুরী। এতে তিনি বলেন, পহেলা বৈশাখ হাজার বছর ধরে বাঙালীর সংস্কৃতির প্রাণের উৎসব। এর উৎসব বাঙালী জাতিকে অসাম্প্রদায়িক চেতনায় ঐক্যবদ্ধ করার প্রেরণা নিয়ে আসে যুগে যুগে। তিনি আরো বলেন, যারা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির বিরুদ্ধে তারাই বৈশাখের চেতনাকে ধ্বংশ করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত ছিল।
তাই হাজার বছরের ঐতিহ্য পহেলা বৈশাখ বাংলা নববর্ষে অসাম্প্রদায়িক বাংলাদেশ যেভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতরা রক্ষায় শপথ নিতে হবে এবং এ দিনে ঐক্যের মেল বন্ধন রচনা করতে হবে। তিনি রবিবার দিনব্যাপী পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সম্মিলিত বর্ষবরণ উদযাপন পরিষদের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। পটিয়া সম্মিলিত বর্ষবরণ উদযাপন পরিষদের সমন্বয়ক আইয়ুব বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব বিশ্বজিৎ দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, মুক্তিযোদ্ধা সামশুদ্দীন আহমদ, মৃণাল কান্তি বড়ুয়া, আ.ম.ম টিপু সুলতান চৌধুরী, বিজন চক্রবর্ত্তী, সাবেক চেয়ারম্যান মুহাম্মদ ছৈয়দ, আলমগীর আলম, মুজিবুল হক চৌধুরী নবাব, সাবেক চেয়ারম্যান তাজুর মুল্লুক, মাষ্টার শ্যামল দে, সোহেল মো: নিজাম উদ্দীন, নাজিম উদ্দিন পারভেজ, নুর আলম সিদ্দিকী, এতে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সাবেক চেয়ারম্যান তাজুর মুল্লুক সহ কয়েকজন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।