আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৪-১৬ ০০:০৩:৩৭ || আপডেট: ২০১৯-০৪-১৬ ০০:০৩:৩৭
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : বাংলা নববর্ষ ১৪২৬ বাংলা উপলক্ষে পটিয়া বর্ষবরণ উৎযাপন পরিষদের উদ্যোগে মনসা বাদামতল শিরিষতলায় দুই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। সকালে বেলুন উড়িয়ে এ বর্ষবরণ উৎসবের শুভ উদ্বোধন করেন উদযাপন পরিষদের চেয়ারম্যান পটিয়া উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী।
পরে উদযাপন পরিষদের চেয়ারম্যান আ.ক.ম সামশুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও মহাসচিব এম এজাজ চৌধুরী এবং সমন্ময়ক এড. হোসাইন রানার যৌথ পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, প্রবীণ আ.লীগ নেতা সামশুদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা মহসিন খান, নাছির আহমদ, দক্ষিণ জেলা শ্রমিকলীগ সভাপতি নুরুল হাকিম, পৌর আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর আলম, আজিমুল হক, আবু ছালেহ চৌধুরী, আলমগীর খালেদ, মাহমুদুল হক, চেয়ারম্যান এম.এ হাশেম, আইয়ুব আলী, অশোক চৌধুরী, মিজানুর রহমান, সিরাজুল ইসলাম, অসিত বড়ুয়া, কাঞ্চন মজুমদার, মোজাম্মেল হোসেন রাজধন, বদিউল আলম তুষার, সদস্য মাজেদা বেগম শিরু, মর্তুজা কামাল মুন্সি, আমিনুল ইসলাম টিপু, আবদুল্লাহ আল হারুন, এম.এ রহিম, মুক্তিযোদ্ধা আহমদ নবী, কোরবান আলী, কাঞ্চন মজুমদার, নাছির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় গুনী ব্যক্তিদের সংবর্ধিত করা হয়। বিকেলে দেশের খ্যাতিমান সংগীত শিল্পী এস.আই টুটুল, লিজা, ইলমা সহ বিভিন্ন শিল্পীরা সংগীত পরিবেশন করে।